1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

রাজবাড়ীতে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজবাড়ীতে ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার।

মঙ্গলবার ওই ছাত্রী ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের শহিদের ছেলে আবু সাঈদ (৩০)কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে ঘটনার পর থেকে আবু সাঈদ আত্মগোপনে রয়েছে।

মামলার বাদী ওই ছাত্রীর মা জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি দুপুর ১টার দিকে তার মেয়ে এক সহপাঠিকে নিয়ে বাড়ীর পাশের একটি পুকুর চালায় যায় বড়ই কুড়াতে। ওই সময় আবু সাঈদ সেখানে আসে এবং কৌশলে তার মেয়েকে বড়ই পেরে দেবার লোভ দেখিয়ে মেয়ের সহপাঠিকে বাড়ী পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবু সাঈদ তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিশু মেয়েটি চিৎকার করে। তখন আবু সাঈদ কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে চলে যায়।

মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়ীতে ফিরে এসে কান্নাকাটি করে। ওই ঘটনার পর মেয়েটির চিসিৎসা সেবা প্রদান শেষে মঙ্গলবার আবু সাঈদকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, ঘটনার পর থেকেই এক সন্তানের জনক শ্রমিক আবু সাঈদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই শিশু ছাত্রী ডাক্তারী পরীক্ষা করানোর পাশাপাশি আদালতে তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd