1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার : আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা
ব্রেকিং নিউজঃ

ঈশ্বরগঞ্জে শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব, ওষুধ সংকটে হাসপাতাল

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : তীব্র শীত ও ঠান্ডাজনিত কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ডায়রিয়ার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে ভিড় করছে শত শত শিশু। তবে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট থাকায় বিপাকে পড়েছেন অসহায় ও অস্বচ্ছল অভিভাবকরা।

সরেজমিন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের শিশু সন্তানকে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন। ডায়রিয়া আক্রান্ত শিশুদের মাঝে ৫ মাস থেকে ১ বছর বয়সি শিশুদের সংখ্যাই বেশি।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে জানা যায়, প্রতিদিন বহিঃবিভাগে ৪৫০ থেকে ৬০০ জন ও জরুরি বিভাগে ১৩০ থেকে ১৬০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে ৬০ থেকে ৭০ জন রোগীকে। তার মধ্যে বেশির ভাগই হচ্ছে ডায়রিয়া সর্দি কাশি শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগী।

রোগীদের অভিভাবকরা ব্যবস্থাপত্র দেখিয়ে বলেন, ‘ডায়রিয়া চিকিৎসার উচ্চ মূল্যের ওষুধ বাহির থেকে কিনে এনে বাচ্চাদের খাওয়াতে হচ্ছে। হাসপাতাল থেকে শুধু স্যালাইন ও সালবোটামল সিরাপ দেয়া হচ্ছে। আর্থিক সংকটের কারনে আমাদের অনেক কষ্ট হচ্ছে।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, হাসপাতালে ওষুধ সরবরাহ কম থাকায় অভিভাবকদের বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে। ওষুধ সরবরাহের কথা উপরিমহলে জানানো হয়েছে। অচিরেই ওষুধ সংকট কেটে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd