1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

শিশুর বমির কারণ ও সঠিক করণীয়

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ নারী ও শিশু ডেস্ক : শিশু বিভিন্ন কারণে বমি করতে পারে এবং বয়সভেদে এর কারণ ভিন্ন হতে পারে। নবজাতকের ক্ষেত্রে জন্মের পরপরই বমি শুরু হলে খাদ্যনালির জন্মগত ত্রুটি আছে কিনা, তা পরীক্ষা করা জরুরি। জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর যদি বমি শুরু হয় এবং বমির আগে পেটের ওপরের দিকে ফুলে ওঠা দেখা যায়, বমির রং সবুজ না হয় এবং বমির পর শিশুর ক্ষুধা বেড়ে যায়, তাহলে পাইলোরিক স্টেনোসিসের আশঙ্কা থাকে।

দুধ খাওয়ানোর পরপরই বমি করলে খাওয়ানোর পদ্ধতিতে কোনো সমস্যা আছে কিনা, তা দেখা প্রয়োজন। তিন মাস থেকে এক বছর বয়সী শিশুর ক্ষেত্রে রোটাভাইরাস সংক্রমণ প্রথমে বমি দিয়ে শুরু হয়ে পরে ডায়রিয়ায় পরিণত হতে পারে। তীব্র জ্বর, শ্বাসনালির সংক্রমণ বা কাশির কারণেও বমি হতে পারে। পেট ফাঁপা বা গ্যাসের সমস্যায়ও বমি দেখা যায়।

বড় শিশুর ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ, গলার ইনফেকশন, সাইনাস, মাইগ্রেন বা মস্তিষ্কের সংক্রমণ বমির কারণ হতে পারে। এ ছাড়া কৃমি, জন্ডিস, খাদ্যে বিষক্রিয়া বা অ্যালার্জিও বমির কারণ হতে পারে।

বমি হলে শিশুকে বাঁ কাতে শোয়ানো উচিত, যাতে বমি শ্বাসনালিতে না যায়। কিছু সময় বিরতি দিয়ে অল্প অল্প করে পানি বা স্যালাইন খাওয়াতে হবে। ধীরে ধীরে জাউ, স্যুপ বা তরল খাবার দেওয়া যেতে পারে। বড় শিশুর ক্ষেত্রে ডাবের পানি বা ইলেক্ট্রোলাইট পানীয় উপকারী।

যদি বমি বন্ধ না হয়, প্রস্রাব কমে যায় বা শিশুর অবস্থা খারাপ হয়, তাহলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

লেখক : শিশুরোগ বিশেষজ্ঞ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd