1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মতিঝিঝলনিউজ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত মাসেই চূড়ান্ত ঘোষণা দেয় নারী বিপিএলের আয়োজন নিয়ে। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে আইকন হিসেবে রাখা হবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

তবে তিন ফ্র্যাঞ্চাইজি কারা হবে তা নিয়ে এখনো জল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারী বিপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। দল দুটির ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখতে চায় তারা। আরেকটি সূত্র জানায়, আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের ভেন্যু হিসেবে রাজশাহী বা বগুড়া স্টেডিয়ামের নাম আলোচনায় রয়েছে।
মতিঝিঝলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd