1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

অবসর ভাবনায় মগ্ন মেসির সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছেন। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ইন্টার মায়ামির ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

কিন্তু বাবার প্রতি এক আবেগঘন বার্তায় তিনি অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমি জানি না কিভাবে সামনে এগিয়ে যাব। আমি কেবল ফুটবলটাই খেলতাম, আর এখন আমি সত্যিই নিশ্চিত নই যে আর বেশিদিন এটি চালিয়ে যাব কিনা।

তিনি বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে সব মিলিয়ে ৯২১টি গোল করেছেন।

বিবিসি স্পোর্টস তার এই অসাধারণ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্তের ওপর আলোকপাত করছে।

১৯ বছর বয়সে মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ফুটবলের অন্যতম বড় ম্যাচ এল ক্লাসিকোতে। ২০০৭ সালের ১০ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এই হ্যাটট্রিকটি করেন তিনি।

রিয়ালের বিপক্ষে সেই হ্যাটট্রিক করার ঠিক এক মাসের কিছু বেশি সময় পর, মেসি এমন একটি গোল করেন যা সম্ভবত তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বাকি সময়ে আর কখনো ছাড়িয়ে যেতে পারেননি।

গোলটি এসেছিল ২০০৭ সালের ১৮ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে গেটাফের বিপক্ষে ৫-২ গোলের জয়ে ম্যাচে।

২০০৯ সালে কিছু ইংলিশ ফুটবল ভক্ত ও সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন, মেসি ইউরোপে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে সফল হতে পারবেন কি না—কারণ তিনি প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে গোল কোন গোল করতে ব্যর্থ ছিলেন।

এই কথার জবাব তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ মধ্যে তিনটি ফাইনাল জয়ে গোল করেন। তারমধ্যে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের বিপক্ষে একটি ফাইনালে গোল ছিল এই মহাতারকার।

২০২১ সালে, ৩৪ বছর বয়সে মেসি তার প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন, মারাকানায় অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে।

তারপরের বছরই এমন এক এক বিজয় ও মুহূর্ত এলো যা হয়তো কখনোই ঘটবে না বলে মনে হয়েছিল, কারণ মেসি এর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আবার ফিরে এসেছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কি না, এই বিতর্কে এই বিষয়টিই সব সময় তার বিপক্ষে যেত। সব বিতর্কে অবসান টেনে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর সোনালি ট্রফি উঁচিয়ে ধরার যোগ্যতা অর্জন করে দেন এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd