1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : এবারের ৪৮ দলের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ অংশ নিতে যাচ্ছে দেশটি।

গত বুধবার বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছায়। এসময় অত্যন্ত উৎসবমুখর এবং আকর্ষণীয় শৈলীতে নাচে-গানে মাততে দেখা যায় দলটির খেলোয়াড়দের।এমন একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের স্মরণীয় সময়টি।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্র রাষ্ট্রটি ‘ব্লু ওয়েভ’ নামে পরিচিত। ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুর ও নাচের ছন্দে বিশ্বকাপের মাটিতে পা রাখে, যেখানে বিমানের পাইলটকেও তাদের সাথে নাচতে দেখা যায়।

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ছোট্ট দেশটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে যোগ্যতা অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। যা আগে ২০১৮ সালে আইসল্যান্ডের দখলে ছিল।

২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোল শূন্য ড্র করে। এতে গ্রুপ সেরা হিসেবে মূল পর্ব নিশ্চিত করে ‘ব্লু ওয়েভ’রা।

কুরাসাও দলটির এই রূপকথার মতো যাত্রা বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আন্ডারডগ হিসেবে তারা গ্রুপ পর্বে বড় কোনো অঘটন ঘটাতে পারে কি না, তা দেখতে ফুটবল বিশ্ব মুখিয়ে আছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd