1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

২০২৭ নারী বিশ্বকাপ, মারাকানায় বিশ্বকাপের ফাইনাল

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকায়। বিশ্বকাপের আসরটি বসবে ব্রাজিলে। আগামী বছরের জুনে। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা। শুরু এবং শেষ একই ভেন্যুতে। সেই ভেন্যু হচ্ছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম।

লাতিন আমেরিকায় হতে যাওয়া প্রথম বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে খেলবে ব্রাজিল। ফিরতি মাস জুলাইয়ের ২৫ তারিখ হবে ফাইনাল। বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই।ব্রাজিলের দুঃখ হিসেবে পরিচিত স্টেডিয়ামটি। কারণ, ১৯৫০ পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়।

ব্রাজিলের ৮ শহরে হবে বিশ্বকাপ। প্রতি শহরে কমপক্ষে গ্রুপ পর্বের ৭টি এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ হবে। শহরগুলো হচ্ছে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলো।

এর মধ্যে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদরে শেষ ১৬ ম্যাচ হবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ হবে সাও পাওলো এবং রিওতে।

চূড়ান্ত সূচি চলতি বছরের শেষে প্রকাশিত হবে। নারী বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ পুরুষ বিশ্বকাপেও তারাই চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া ৯ বারের আসরে সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের মেয়েদের। অথচ সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন সেলেসাওদের ছেলেরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd