1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মতিঝিঝলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান; এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

হেগসেথ বলেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু শেষ হাসি হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ট্রাম্পকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ইউনিটের নেতাকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র “খুঁজে বের করে হত্যা করেছে”। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করে মার্কিন সরকার।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানহাটনের একটি ফৌজদারি অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)—এর এক কর্মকর্তা শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছিলেন।

এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বিবিসি

মতিঝিঝলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd