1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই বাড়ির নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান। শিশুটির পরিবারের সদস্যদরা অভিযোগ করছেন, জায়গা জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে

অন্যদিকে স্থানীয় ও অভিযুক্তদের ভাষ্য, শিশুটির মানসিক ভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ ৷
নিহত শিশুর দাদি জোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, আমাদের জায়গায় প্রতিপক্ষের লোকজন ঘর তুলছিল। আমি বাধা দিতে গেলে দ্বীন ইসলাম, তার ভাই ও স্ত্রী মিলে আমাকে মারধর করে। পরে তারা আমার ভারসাম্যহীন স্বামীকে মারতে যায়। আমি বাড়িতে ফেরার সময় দেখি আমার নাতি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দ্বীন ইসলামরাই আমার স্বামীকে না পেয়ে নাতিকে আছাড় দিয়ে মেরে পালিয়েছে।

তবে আব্দুল্লাহ দাদা মোস্তফা বলেন, আমি কেন মারব? আমার একমাত্র নাতি সে। দ্বীন ইসলামই ওকে আছাড় দিয়ে ফেলে রেখে গেছে।

আটকের আগে দ্বীন ইসলামের স্ত্রী দাবি করেন, ‌‘দুই পরিবার ঝগড়া লেগেছিল। এসময় বাচ্চাটার দাদি চিৎকার করে বলছিল, আমার নাতিকে মেরে ফেলছে। পরে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। অথচ বিষয়টি আমরা জানিও না, শুনিও নাই।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ সুরতহালে শিশু আবদুল্লাহর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে৷
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd