1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৫ রানে ২ উইকেট হারানোর পর দলটির স্কোর ৩৩ রানে পৌঁছাতেই ৪ উইকেট পড়ে যায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের ১৩১ রান টপকে ৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। ৮ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। অধিনায়ক ফাতিমা দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেছেন।

এর আগে পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার (২৪) ও গুল ফিরোজার (২১) বিদায়ে তারা আরও চাপে পড়ে যায়। মাঝে আয়েশা জাফর (৭) ও সাদাফ শামাস (৮) রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই দুর্দশা কাটিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নিয়েছেন। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় তাদের শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৫ রানে লঙ্কানরা অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায়। এরপর হাসিনি পেরেরা (৩) ও ইমেশা দুলানি (২৪) অল্প সময়ের ব্যবধানে আউট। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে টেনে তোলেন শ্রীলঙ্কাকে।

সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার লঙ্কান মেয়েরা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন অধিনায়ক ফাতিমা। তবে তাদের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল থেকে বঞ্চিত হলো ক্রিকেটভক্তরা।

আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ম্যাচে (ফাইনাল) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ এবং লঙ্কানরা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতে একবার।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd