1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

ডেঙ্গু আক্রান্ত আরও ২৬ জন হাসপাতালে ভর্তি

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ স্বাস্থ্য টিপস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭৯ জন।

চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ২০ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর দুইজনের মৃত্যু হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd