1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। এ অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন তার স্বামী-প্রাক্তন টেনিস তারকা মহেশ ও কন্যা। এ পরিস্থিতিতে খুব কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

লারা দত্ত তার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এ অভিনেত্রী জানান, একটি ব্র্যান্ডের কাজের জন্য দুবাই গিয়েছেন লারা। গত তিন বছর ধরে শহরটি তার কাছে নিজের বাড়ির মতোই। এরই মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়।

লারা দত্ত বলেন, “মিথ্যা বলছি না, দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা নার্ভাস এবং বিষয়টি ভীতিকরও। মাথার ওপর দিয়ে অনেক ফাইটার জেট উড়ছে, অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যদিও আমরা খুব নিরাপদ একটি এলাকায় ভিলায় আছি। তবু জানালা কাঁপে, বাড়ি ও দরজা কেঁপে ওঠে, এটি খুব ভীতিকর। তারপরও নিজেকে অনিরাপদ মনে হয় না।”

সংযুক্ত আরব আমিরাত সরকার নিজ দেশের নাগরিক ও বিদেশি নাগরিকদের সমানভাবে দেখাশোনা করছে। ইউএই সরকারের প্রশংসা করে লারা দত্ত বলেন, “এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করি—আমরা গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।”

ভারতে ফেরার ফ্লাইট খুঁজছেন লারা দত্ত ও তার পরিবার। কিন্তু এখনো কোনো ফ্লাইট পাওয়া যায়নি। এসব তথ্য উল্লেখ করে আবেগঘন কণ্ঠে লারা দত্ত বলেন, “আমরা মুম্বাইয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কারণ মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে, আমরাও নার্ভাস। আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।”

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দেশটি।

*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd