1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ইফতারে প্রতিদিন একটু হলেও ভাজাপোড়া অনেকেই খেয়ে থাকেন। ইফতারে ছোলা-মুড়ি- বেগুনি-আলুর চুপ ছাড়া অনেকের চলেই না। এক্ষেত্রে অনেকে সাথে রাখে জিলাপীকেও। তবে সারাদিন রোজার পর খালি পেটে জিলাপি খেলে শরীরে কী ঘটে, তা জানা জরুরি—বিশেষ করে কারও যদি ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে থাকে।

জিলাপি মূলত ময়দা ও চিনি দিয়ে তৈরি এবং চিনির সিরায় ডুবানো থাকে। তাই এটি উচ্চ গ্লাইসেমিক খাবার। খালি পেটে খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়, পরে আবার হঠাৎ কমেও যেতে পারে—ফলে দুর্বলতা, মাথা ঘোরা বা অস্থিরতা হতে পারে।

হঠাৎ অতিরিক্ত চিনি শরীরে গেলে অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন নিঃসরণ করতে হয়। নিয়মিত এমন হলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে।

তেলে ভাজা ও অতিরিক্ত মিষ্টি খাবার খালি পেটে খেলে অম্বল, পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়া হতে পারে। জিলাপিতে চিনি ও তেল—দুটোই বেশি। নিয়মিত খেলে ক্যালরি বাড়ে, যা ওজন বৃদ্ধি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে।

তাই রোজায় যদি জিলাপী খেতেই হয় তাহলে ছোট সাইজের ১টি জিলাপি খেতে পারেন, যদিও সেটিও প্রতিদিন নয়। ইফতার শুরু করুন পানি ও হালকা খাবার দিয়ে, পরে অল্প মিষ্টি নিন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd