1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : নেহারি শুধু একটি খাবার নয়, বরং কোরবানির ঈদের পর পারিবারিক আয়োজন ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরবানির তাজা গোশত, বিশেষ করে পায়ের মাংস ও হাড় দিয়ে ধীরে ধীরে রান্না করা এই সুস্বাদু পদটি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘ সময় ধরে মসলা ও মাংসের মেলবন্ধনে তৈরি নেহারির ঘন ঝোল, মনমাতানো সুবাস এবং অনন্য স্বাদ পরিবারের সবাইকে একসঙ্গে বসে খাবারের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই কোরবানির ঈদের পরের দিনগুলোতে অনেকের রান্নাঘরেই বিশেষ স্থান দখল করে নেয় ঐতিহ্যবাহী নেহারি।

উপকরণ
গরু অথবা খাসির পায়ের নিচের অংশ: ২ কেজি
পেঁয়াজ কুচি: ১ কাপ
আস্ত রসুনের কোয়া: আধা কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
কাঁচামরিচ: ৫/৬টি (কুচি)
তেজপাতা: ২/৩টি
ছোট এলাচ: ৪/৫টি
বড় এলাচ: ২টি
স্টার মসলা: ২টি
লবঙ্গ: ১০/১২টি
দারুচিনি: ২/৩ টুকরা
শুকনা মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: আধা চা চামচ
ধনে গুঁড়া: ১ টেবিল চামচ
লবণ: ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেল: আধা কাপ
গোলমরিচ: ২০টি
পাউরুটি: ২ টুকরা
পোস্ত বাটা: ১ টেবিল চামচ
বাদাম বাটা: ২ টেবিল চামচ

ফোড়নের উপকরণ
তেল: ১/৪ কাপ
পেঁয়াজ: আধা কাপ (কুচি)
রসুন কুচি: ১ টেবিল চামচ
শুকনা মরিচ: ৪/৫টি
আদা কুচি: ১ চা চামচ
গরম মসলা: আধা চা চামচ
ভাজা জিরার গুঁড়া: আধা চা চামচ

প্রথম ধাপ
শুরুতে গরুর পায়ের টুকরা প্রেসার কুকারে দিয়ে দিন। পোস্ত বাটা ও বাদাম বাটা বাদে বাকি সব মসলা একে একে দিয়ে ৬ কাপ পানি দিন। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় দিয়ে দিন প্রেসার কুকার। চুলার জ্বাল বাড়িয়ে ১ ঘণ্টা চুলায় রাখুন। খাসির পা হলে আধা ঘণ্টা রাখলেই হবে।

দ্বিতীয় ধাপ
পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। ১ ঘণ্টা পর প্রেসার কুকারের ঢাকনা খুলে আরেকটি ছড়ানো পাত্রে ঢালুন মসলাসহ পা। পাত্রটি চুলায় দিয়ে পোস্ত বাটা ও বাদাম বাটা দিন। পেঁয়াজ গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষান। কিছুক্ষণ পর ২ কাপ পানি দিন। এবার পানিতে ভেজানো নরম পাউরুটি আধা কাপ পানিতে পেস্ট তৈরি করে অল্প অল্প করে দিয়ে দিন হাঁড়িতে। আরও ৫ মিনিট রান্না করে চুলার আঁচ কমিয়ে দিন।

তৃতীয় ধাপ
আরেকটি প্যানে ফোড়নের জন্য তেল দিন। পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিন। ভালো করে নাড়ুন। আদা কুচি ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে ২ চা চামচ নেহারির ঝোল দিয়ে ঢেকে দিন প্যান। ২ মিনিট পর ঢাকনা খুলে বাকি নেহারিটুকু ঢেলে দিন। বলক উঠলে গরম মসলার গুঁড়া ও জিরার গুঁড়ার দিয়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমাবেন না। ৫ মিনিট পর চুলা বন্ধ করে অপেক্ষা করুন মিনিট পাঁচেক। নেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন।

পরিবেশন: পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd