1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রথম দফার হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না এবং যুক্তরাষ্ট্রের বিমানকেও ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্টারমার বলেন, “আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।”

তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। এর মাধ্যমে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি করানোর চেষ্টা চালানোই যুক্তরাজ্যের নীতিগত অবস্থান।

তিনি বলেন, “এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি গভীরভাবে ভেবে নেওয়া সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে অটল।”

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান যুদ্ধের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহযোগিতা করছেন না। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনও আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি।”

এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার মূলত মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd