1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণের অভিযোগে সাবেক মার্কিন সেনা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা ও ‘এলিট ফাইটার পাইলট’কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাবেক বিমানবাহিনী মেজর জেরাল্ড ব্রাউনকে বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেপ্তার করা হয়। অনুমোদন ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা-সম্পর্কিত সেবা প্রদান ও তা প্রদানে ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ৬৫ বছর বয়সী ব্রাউন বিমানবাহিনীতে কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক এফ-৩৫ লাইটনিং টু প্রশিক্ষক পাইলট ছিলেন।

এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড এসপিওনাজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি এক বিবৃতিতে বলেন, ‘তিনি যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াইয়ের জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ রয়েছে।’

রোজহাভস্কি বলেন, ‘চীনা সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে চলেছে। এই গ্রেপ্তার একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।’ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনিন ফেরিস পিরো বলেন, ব্রাউন ‘এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত যে কেউ’ তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হবে।

বিচার বিভাগ জানায়, ব্রাউন ২৪ বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউনিটসহ ‘সংবেদনশীল ইউনিট’ কমান্ডের দায়িত্বে ছিলেন। ১৯৯৬ সালে সামরিক বাহিনী ত্যাগের পর তিনি বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন এবং পরে প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে যুক্তরাষ্ট্রের পাইলটদের এফ-৩৫ ও এ-১০ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেন।

অভিযোগে বলা হয়েছে, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনা পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চীনে যান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রে ফেরার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd