1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১২ মার্কিন যুদ্ধবিমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর অন্তত ১২টি শক্তিশালী স্টিলথ যুদ্ধবিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধবিমানগুলো ইসরাইলে পৌঁছায়। ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএনের বরাতে আনাদোলু এ খবর জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার প্রায় এক ডজন (১২টি) এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করে। পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মূলত আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলায় সক্ষম।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে- শত্রু অঞ্চল ভেদ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান যদি কোনো পাল্টা হামলার চেষ্টা করে, তাহলে এই স্টিলথ যুদ্ধবিমানগুলো আকাশপথেই তা রুখে দিতে এবং প্রয়োজনে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে মূল ভূমিকা রাখবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন-এর বক্তৃতায় ইরানকে শক্তিশালী হুমকি হিসেবে উল্লেখ করেছেন এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা লাভ করতে দেয়া হবে না।

একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। এর মধ্যে বড় বড় বিমানবাহী রণতরী এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে।

উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র কাতার ও বাহরাইনে তাদের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে এবং লেবাননে মার্কিন দূতাবাস থেকে অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।

বিভিন্ন দেশ, যেমন জার্মানি, ভারত ও দক্ষিণ কোরিয়া ইরান থেকে নিজেদের নাগরিকদের বের হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে, যা সংকটের মধ্যে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনাও চলছে, যেখানে ইরান পরমাণু চুক্তি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছে, তবে বড় ক্ষেত্রে আলোচনায় আরও শর্ত তুলেছে। ইউএস-ইরান উত্তেজনা শুধু সামরিক হুমকি নয়; এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, হুমকিপূর্ণ পরমাণু কর্মসূচি ও বিভাজিত রাজনৈতিক অবস্থান নিয়েও সংঘর্ষ চলমান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd