মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : বসন্তের এই শেষ সময়ে বেশ গরম পড়েছে। বৈশাখ আসন্ন- সে বার্তাই যেন প্রকৃতি দিচ্ছে। সে যাই হোক, এই গরমে স্বস্তিতে থাকতে ঘরেই বানান স্ট্রবেরির জুস। জেনে নিন রেসিপি ।
উপকরণ : স্ট্রবেরি ১ কাপ, মধু ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচের কম, পুদিনা পাতা ৭/৮ পিস, পানি ২ কাপ, বরফ কুচি প্রয়োজন মতো।
প্রস্তুত প্রণালি : স্ট্রবেরির বোটা ফেলে ধুয়ে টুকরো করে কেটে নিন। এরপর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। এবার আইস কিউব দিয়ে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি যাবে দারুণ স্বাদের স্ট্রবেরির জুস।
মতিঝিলনিউজ/এআর