1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’; ‘গণভোট মানতে হবে’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তারা বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন বক্তারা।

এর আগে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd