নিজস্ব প্রতিবেদক, মতিঝিল নিউজ:
নগর গুলিস্তান স্টপ ওভার, বাস মিনিবাস ও টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সভা ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের এক এক করে নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিত হন।
সভায় পরিবহন শ্রমিকদের বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং নতুন কমিটির সফলতা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ৪৯৪ অফিস থেকে গুলিস্তান হয়ে একটি মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন জনাব এমদাদ হোসেন পাটোয়ারী। মিছিলে পরিবহন শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিলটি গুলিস্তান হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে পরিবহন শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করে আশা প্রকাশ করেন—ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় কমিটি আগামী দিনে সফলভাবে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠান ও মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশ।