1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ঢেঁড়স দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়ানো যায় —শুনেছেন কখনো?

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : খুব পরিচিত সবজি ঢেঁড়স। এটি খেতে যেমন বেশ সুস্বাদু, তেমনি এর উপকারিতাও অনেক। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, কপার, সোডিয়াম, সালফার, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি-কমপ্লেক্স’ এবং ভিটামিন ‘সি’ রয়েছে। জানেন কি, স্বাস্থ্যের জন্য উপকারী এ সবজি দিয়ে ত্বকের সৌন্দর্যও বাড়ানো যায়? হ্যাঁ, ঠিক শুনছেন। বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সহায়তা করে এ সবজি।

ঢেঁড়সের ফেসপ্যাক ব্যবহারের উপকারিতা :

ঢেঁড়সে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

ঢেঁড়সের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ব্রণ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ও কালচে ছোপ হালকা হয়।

ঢেঁড়সে থাকা প্রাকৃতিক মিউসিলেজ ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করে। ফলে শুষ্ক ত্বক নরম ও মসৃণ থাকে।

ঢেঁড়সে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ফাইন লাইনস ও বলিরেখা কমাতে সাহায্য করে।

রোদ ও দূষণের কারণে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়। এর ফলে মুখে ব্রণ, শুষ্ক ত্বক, ত্বকের সংক্রমণ এবং অকালেই ফাইন লাইনস দেখা দিতে পারে। ঢেঁড়শের ফেস প্যাক এই সব সমস্যার থেকে মুক্তি দিতে সাহায্য করে।

ফেসপ্যাক বানাবেন যেভাবে :
ঢেঁড়সের ফেসপ্যাক বানাতে ৮-১০টি ঢেঁড়স ধুয়ে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ঢেঁড়সের সঙ্গে অতিরিক্ত পানি দেবেন না। এতে পেস্ট ঘন হবে। পেস্টটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd