1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

করলার বীজ খেলে কী ক্ষতি হয়

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : করলা তেতো সবজি হলেও এর পুষ্টিগুণ অস্বীকার করার উপায় নেই। নিয়মিত করলা খাওয়া শরীরের জন্য উপকারী। আমাদের দেশে করলা ভাজি করে খাওয়ার প্রচলন বেশি। কুচি করে কাটার সময় এর বীজও সবজির সঙ্গে থেকে যেতে পারে। এরপর সেই বীজসহ রান্না করে খেলে তা উপকারের বদলে কিছু ক্ষতি করতে পারে।

তাই করলার বীজ আলাদা করে তবেই এটি রান্না করা উচিত। চলুন জেনে নেওয়া যাক, করলার বীজ পেটে গেলে কী ক্ষতি হতে পারে-

হজমে সমস্যা হতে পারে:

করলার বীজে থাকা লেকটিন অতিরিক্ত খেলে কারও কারও ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে। এই লেকটিন হলো এক ধরণের প্রোটিন। এই প্রোটিন অতিরিক্ত পেটে গেলে সেখান থেকে পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যা হজম ব্যবস্থার জন্য ক্ষতিকর। তাই এর বীজ ফেলে খেতে হবে।

অ্যালার্জি দেখা দিতে পারে:

সবার ক্ষেত্রে নয়, তবে কারও কারও ক্ষেত্রে করলা অ্যালার্জির কারণ হতে পারে। যাদের এই সমস্যা রয়েছে তাদের করলার বীজও এড়িয়ে চলা উচিত। কারণ এতে ভিসিন থাকে, যা কারও কারও মধ্যে সংবেদনশীলতার সৃষ্টি করতে পারে। এই বীজ খেলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি দেখা দিতে পারে। সেইসঙ্গে শ্বাসকষ্ট, ফোলাভাব ইত্যাদি সমস্যাও হতে পারে।

গর্ভবতীদের জন্য ক্ষতিকর হতে পারে:

গর্ভে সন্তান রয়েছে এমন নারীদের জন্য করলার বীজ মোটেও উপযুক্ত নয়। এক্ষেত্রে করলা রান্নার সময় ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন এর বীজ সঙ্গে থেকে না যায়। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী মহিলাদের করলার বীজ একদমই খাওয়া উচিত নয়। কারণ এটি খেলে জরায়ুতে সংকোচন এবং আরও কিছু জটিলতা দেখা দিতে পারে।

ওষুধের ওপর প্রভাব ফেলতে পারে:

বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি যারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন, তাদের জন্য করলার বীজ ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এমন কেউ করলার বীজ খেলে তা ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। সেখান থেকে শরীরে সুগারের মাত্রা কমে গিয়ে বাড়তে পারে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd