1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

যেভাবে রান্না করবেন লাউ দিয়ে গরুর মাংস

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : মানুষ পার্বণ ছাড়া ও বিশেষ বিশেষ দিনে খানাপিনার বিশেষ আয়োজন করে থাকে। কেবল মুখের স্বাদের কথা ভাবলেই হয় না। এমন খাবার খেতে হয় যেন পেটও ঠান্ডা থাকে। তাই বিশেষ দিনের মেন্যুতে একটি ভিন্ন পদ যোগ করতে পারেন। কচি লাউ দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই খাবারের স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন।

তাই আসুন তাহলে জেনে নিই বাসায় সহজে লাউ দিয়ে গরুর মাংস রান্না করবেন যেভাবে। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

১. একটি মাঝারি লাউয়ের অর্ধেক
২. গরুর মাংস এক কেজি
৩. পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
৯. তেজপাতা ১টি
১০. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১১. কাঁচামরিচ আস্ত ৫-৬টি
১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী
১৪. তেল ও পানি পরিমাণ মতো

যেভাবে রান্না করবেন-

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। পেঁয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন।

এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করুন। টুকরো করা লাউ ধুয়ে মাংসের ভেতর দিয়ে মিনিট খানেক নেড়ে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে মাংস মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে এলে তাতে জিরা গুঁড়া, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd