1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

গরমে পেটের সমস্যা বেড়েছে? সমাধানে কী করবেন

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরম পড়তে শুরু করেছে। এ সময় অনেকেই জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। হাইড্রেশন, হিট স্ট্রোকও দেখা দিচ্ছে। অনেকে আবার ডায়রিয়া, বমি, ফুড পয়জনিং, কোষ্ঠকাঠিন্য- এসব সমস্যায়ও আক্রান্ত হচ্ছেন। এসব সমস্যা এড়াতে কিছু বিষয় মেনে চলা চলা জরুরি।

গরমকালে পেটের সমস্যা বাড়ে কেন?
ডিহাইড্রেশন: গরমকালে পেট খারাপের অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। এ সময় পর্যাপ্ত পানি না খাওয়ায় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তখন খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে গ্যাস হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

ফুড পয়জনিং: অতিরিক্ত তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয় যায়। খাবারে দ্রুত ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এ ধরনের খাবার খেলে পেট খারাপ হয়।

রাস্তার খাবার ও পানীয়: গরমে প্রশান্তি পেতে অনেকেই রাস্তায় বেরিয়ে কোমল পানীয়, আখের রস, তরমুজ ইত্যাদি কিনে খান। এতে অনেক সময়ে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের ক্ষতি করে।

খাওয়ার প্রতি অরুচি: গরমের কারণে খাওয়ার ইচ্ছে থাকে না। তাই সময় মতো খাবার খাওয়াও হয় না। এর ফলে অনেক সময়ে গ্যাস, বমি বমি ভাব, পেটফাঁপার সমস্যা দেখা দেয়।

গরমকালে পেটের সমস্যা এড়াবেন যেভাবে
হালকা এবং সহজপাচ্য খাবার খান। যতটা সম্ভব তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

দিনে আড়াই-তিন লিটার পানি খান। চিনি মেশানো কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। শুধু পানি খান। এর পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন।

বাসি খাবার এড়িয়ে চলুন। টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন। রাস্তার খাবার, ফাস্ট ফুড, ভাজাভুজি-এসব এড়িয়ে চলুন। সব সময়ে হাত ধুয়ে খাবার খান। এ ছাড়া পেট খারাপ হলে ভাত, চিঁড়ে, ওআরএস-এর জল ইত্যাদি খেতে পারেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd