1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

গরমে ফল-শাকসবজি তাজা রাখার কৌশল জেনে নিন

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এই গরমে ফল ও সবজি কেনার পর দু-তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। কখনও কলা কালো হয়ে যাচ্ছে, কখনও শাকপাতা শুকিয়ে যাচ্ছে। কখনও আবার টমেটো নরম হয়ে পচতে শুরু করছে। শুধু ফ্রিজে রাখলেই ফল ও সবজি বেশি দিন ভাল থাকে না। কোন জিনিস কোথায় রাখতে হবে, সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন-

১. সব সবজি ফ্রিজে রাখবেন না। যেমন শাক, ধনেপাতা, লেটুস, গাজর, শসা-এসব ফ্রিজে রাখলে অনেক দিন টাটকা থাকে। তবে এগুলো সরাসরি ফ্রিজে না রেখে আগে হালকা শুকনো কাপড় বা টিস্যুতে মুড়ে রাখা ভালো। এতে অতিরিক্ত পানি শোষিত হয় এবং সহজে পচে না।

২. টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কলা, কাঁচা আম বা অ্যাভোকাডোর মতো জিনিস ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো। বিশেষ করে টমেটো ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায় এবং নরম হয়ে যায়। আলু ও পেঁয়াজ শুকনো, অন্ধকার জায়গায় রাখলে ভালো থাকবে।

৩. ফল ও সবজি একসঙ্গে রাখাও সব সময় ঠিক নয়। আপেল, কলা, অ্যাভোকাডোর মতো কিছু ফল ইথিলিন গ্যাস ছাড়ে। এই গ্যাসের কারণে আশেপাশের ফল ও সবজি দ্রুত পেকে যায় এবং পরে দ্রুত পচেও যায়। তাই এই ফলগুলো আলাদা রাখা উচিত। বিশেষ করে শাকপাতা বা বেরিজাতীয় ফলের পাশে এগুলো রাখা ঠিক নয়।

৪. কাটা ফল বা সবজি খোলা অবস্থায় রাখলে খুব দ্রুত নষ্ট হয়। তাই কেটে রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন। চাইলে ভেতরে একটি টিস্যু রাখতে পারেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়ে যাবে। লেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে।

৫. ধনেপাতা, পুদিনা বা পার্সলের মতো ভেষজ সংরক্ষণের জন্য গ্লাসে অল্প পানি নিয়ে ফুলের মতো দাঁড় করিয়ে রাখুন। ওপর থেকে হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। তাহলে এগুলো অনেক দিন সতেজ থাকবে।

৫. একটি পচা ফল বা সবজি কখনও অন্যগুলোর সঙ্গে রাখা ঠিক নয়। একটি নষ্ট আপেল বা টমেটো খুব দ্রুত আশেপাশের জিনিসও নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত দেখে পচা জিনিস আলাদা করে ফেলতে হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd