1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান কলার আইসক্রিম

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : তাপপ্রবাহ বাড়ছে। দুর্বিষহ গরমে খানিকটা স্বস্তি পেতে বাসায় বানিয়ে নিন কলার আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়েই এটি বানানো যাবে। পরিবারের ছোট-বড় সবাই মজা করে খাবে এ আইসক্রিম।

উপকরণ : বড় সাইজের পাকা কলা ৫-৬টি, মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। একটি পাত্রে কলার টুকরোগুলোকে নিয়ে এক থেকে দুই ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন কয়েক ঘণ্টা।

যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। গুঁড়া দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই। এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন। তার সঙ্গে গুঁড়া দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। গুঁড়া দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন। খুব ভালোভাবে মেশাবেন যেন তার মধ্যে দানা দানা ভাব না থাকে।

এবার কলা আর দুধের মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্রে কিংবা আইসক্রিমের মোল্ডে রাখুন। মোল্ডের মুখ আটকে চার-পাঁচ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd