1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

পান্তা ভাত খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখে খাবার টেবিলে পান্তা ভাত থাকবে না তা হয় না। সারা বছর না খেলেও বাঙালি খুব ভালোবেসে বছরের প্রথম দিনে পান্তা খায়। এটি কেবল ঐতিহ্য নয়, বাঙালি সংস্কৃতির অংশ। পান্তা ভাত তো খাবেনই, তার আগে জেনে নিন এই ভাত খাওয়ার বহুবিধ উপকারিতার কথা।

পুষ্টিবিদরা বলেন, পান্তা ভাত মাইক্রোফ্লোরা সমৃদ্ধ, যা প্রিবায়োটিক হিসাবে কাজ করে। এটি অন্ত্রের সংক্রমণ রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে। পান্তা ভাত ইলেক্ট্রোলাইট হিসাবেও কাজ করে। ক্লান্তি, দুর্বলতা এবং ডিহাইড্রেশন দূর করে এ ভাত।

ভাত পানিতে ভিজিয়ে রাখা হলে বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ, ভিটামিন ই, ফাইটোস্টেরল, লিনোলিক অ্যাসিড, অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ হয়। এগুলো কোলেস্টেরল কমাতে, পেরিস্টালসিস উন্নত করতে এবং ডায়রিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপকারিতা

নিয়মিত পান্তা ভাত খেলে ভিটামিন বি ১২ পাওয়া যায়। এ ভিটামিন ক্লান্তি কমাতে কাজ করে। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার।

পান্তা ভাত প্রোবায়োটিক সমৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যকর অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতে পারে।

পান্তা ভাতে দইয়ের মতো ল্যাকটিক এসিড রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। এ ভাত খাবার দ্রুত হজমে সহায়তা করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে পান্তা।

পান্তা ভাতে পানির পরিমাণ বেশি থাকে। তাই পানিশূন্যতা দূর করতে সাহায্য করে এটি। বৈশাখের গরমে বাইরে যাওয়ার আগে পান্তা ভাত খেতে পারেন।

কীভাবে তৈরি করবেন?
আগের দিনের রান্না করা ভাত পানিতে ভিজিয়ে পান্তা ভাত তৈরি করুন। ভাতের সঙ্গে লবণ মিশিয়ে নিন। এর সঙ্গে মাছ ভাজা, ডালের বড়া, ডিম ভাজা কিংবা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পারেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd