1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

সৌন্দর্যচর্চায় গোলাপজল ব্যবহারের ৩ নিয়ম

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : সৌন্দর্যচর্চায় অনেকেই গোলাপজল ব্যবহার করেন। বিশেষ করে টোনার হিসাবে এর ব্যবহার বেশ জনপ্রিয়। স্পর্শকাতর ত্বকেও এটি ব্যবহার করা যায়। গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। এ কারণে এটাকে ত্বকের পানীয় বলা হয়। তবে শুধু টোনার হিসাবে নয়, সৌন্দর্যচর্চায় গোলাপজল আরও নানাভাবে ব্যবহার করা যায়। যেমন-

বরফ

বরফের ট্রে-তে গোলাপজল ঢেলে জমিয়ে নিতে পারেন। এমনিতে রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মেখে মেকআপ করুন। তাহলে মেকআপ সহজে গলবে না। ত্বকও উজ্জ্বল দেখাবে।

ফেশিয়াল মিস্ট

গরমে ত্বকের জ্বালা ভাব কমাতে ভুমিকা রাখে ফেসিয়াল মিস্ট। আলদাা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে করলেই স্বস্তি মিলবে।

ফোলাভাব কমাতে

ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলোয় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। এর শীতল স্পর্শে সহজেই ক্লান্তি কাটবে। চোখের নীচ ঘুমিয়ে ওঠার পরে ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে এই ঠান্ডা পরশে। চোখের নীচের কালি কমাতেও এটি উপকারী।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd