1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ঈদের পর কিছু অভ্যাসে দূরে থাকবে গ্যাস ও বদহজম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ঈদ মানেই খুশি, আনন্দ আর নানা পদের মুখরোচক খাবার। ঈদের দিন থেকে শুরু করে কয়েক দিন ধরে চলে বাহারি খাবারের উৎসব।

কিন্তু এই ভারী খাবারের ফলেই ঈদের পর অনেকেই ভুগে থাকেন গ্যাসট্রিক বা বদহজমের সমস্যায়। তাই উৎসবের আনন্দ যেন শারীরিক অস্বস্তিতে ম্লান না হয়ে যায়, সেজন্য কিছু সহজ বিষয় মাথায় রাখা জরুরি।

ঈদের সময় সবচেয়ে বেশি যেটা ঘটে তা হলো অতিরিক্ত খাওয়া। একসঙ্গে অনেক বেশি বা ভারী খাবার খেলে হজমে সমস্যা হওয়াই স্বাভাবিক। তাই চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খেতে। খাবার হজমে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের পর শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করুন।

ঈদের ভারী খাবারের পরপরই আবার তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খান।

খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস অনেকেরই আছে, যা হজমের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এতে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং গ্যাস জমার সম্ভাবনা কমে।

গ্যাস বা বদহজম হলে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর হতে পারে। যেমন-গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু-গরম পানির মিশ্রণ হজমে সহায়ক। এসব প্রাকৃতিক উপাদান পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা তীব্র হয়, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd