1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

অ্যাওয়ে ম্যাচ বলেই আশাবাদী মোরসালিনরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : অতীতে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও শুরুতে পাওয়া যেত না কানাডাপ্রবাসী শমিত সোমকে। ব্যতিক্রম হয়েছে এবার। সোমবার রাতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্কোয়াডের পুরো ২৮ জনকে নিয়েই অনুশীলন শুরু করতে পেরেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একসঙ্গে সবাইকে পাওয়ায় পরিকল্পনা সাজাতেও সহজ হবে বাংলাদেশ কোচের। মাঠের পরিকল্পনা যা-ই হোক না কেন, মাঠের বাইরে একটা পরিকল্পনা ঠিক করে রেখেছেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা রাঙানোর সঙ্গে গ্রপে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকার আশা শেখ মোরসালিন-বিশ্বনাথ ঘোষদের।

গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার মোরসালিন, ‘আমাদের সামনে ভালো একটা সুযোগ আছে। বাছাই পর্বে সেকেন্ড হয়েও শেষ করতে পারি। যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারি, তাহলে আমরা টেবিলের দুই নম্বরে থাকব।’

এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ‘সি’-তে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বাংলাদেশ। নিজেরা সিঙ্গাপুরকে হারালে এবং ভারতের কাছে যদি হংকং পরাজিত হয়, তাহলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে লাল-সবুজের দলটির সামনে। ম্যাচটি সিঙ্গাপুরের মাঠে বলেই আশাবাদী বাংলাদেশ। সেই আশার মূলেই রয়েছে প্রতিযোগিতায় অ্যাওয়েতে দলের ফলাফল। প্রথমে ভারত ও পরে হংকংয়ের মাঠে গিয়ে ড্র করেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ফলাফলকে সিঙ্গাপুরে ম্যাচে প্রেরণা হিসেবে নিচ্ছেন মোরসালিন, ‘এটি অবশ্যই আমাদের আরেকটু অনুপ্রেরণা জোগাবে যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে ড্র করেছি। আগে যেহেতু ড্র হয়েছে, এখন আরও একটু ভালো করার চেষ্টা করব আমরা। যেভাবে হোক, আমাদের ম্যাচ দুটি উইন করে বের হওয়ার চেষ্টা থাকবে।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা আছে ক্যাবরেরার দলের। ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd