1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ঈদের খাবার : যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মতিঝিল নিউজ লাইফস্টাইল ডেস্ক : ঈদে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে নানা স্বাদে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম । আর এই উৎসবে টেবিলে যদি থাকে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি তাহলে তা বাড়তি আনন্দ যোগ করে। আসুন জেনে নেয়া যাক যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি।

উপকরণ: খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, বিরিয়ানি মসলা এক প্যাকেট, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টক দই এক কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দুই-তিনটি করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি।

প্রস্তুত প্রণালি: মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে, পেঁয়াজ কুচি, সস, লবণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরান। ফুটন্ত পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এক চা চামচ তেল দিয়ে এবার চাল দিন। বলক এলে ঢাকনা সরিয়ে দিন। আধা সেদ্ধ হলেই চাল ছেঁকে নিন। পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। ওপরে সেদ্ধ করা ভাত, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। পরে আধা কাপ পানি দিন। নতুন গামছা ভিজিয়ে হাঁড়ির মুখের চারপাশে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কম আঁচে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd