1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ঈদ রেসিপি : গরুর মাংস ভুনা

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ঈদে মাংসের নানা পদ তো থাকেই। তবে মাংসটা যদি কষিয়ে রান্না করা যায় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। ঈদের দিন বানাতে পারেন গরুর মাংসের ভুনা।

উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, মরিচের গুঁড়ো স্বাদমতো, হলুদগুঁড়ো ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি করে কাটা ৬-৭ টা, গোটা গরম মসলা (এলাচ/লবঙ্গ/দারচিনি) প্রতিটি ২টি করে, তেজপাতা ২টি, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধ কাপ।

পদ্ধতি: গরুর মাংস ছোট করে কেটে তেলে ভেজে নিন। মাংসের গায়ে একটা সাদা স্তর পড়া পর্যন্ত ভাজতে হবে। এরপর তা নামিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে আদা রসুনবাটা, হলুদ মরিচের গুঁড়ো, আস্ত গরম মসলা, তেজপাতা,লবণ দিয়ে ১ টেবিল চামচ তেলে ভালো করে কষান। এতে ভাজা মাংসের টুকরাগুলো দিয়ে গরম পানিতে সিদ্ধ করুন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিন। তারপর অন্য একটা প্যানে বা কড়াইয়ে বাকি তেল দিয়ে গরম করে নিন। তাতে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে নিন। এবার মাংসটা এর মধ্যে দিয়ে গরম মসলার গুঁড়ো, কাঁচা মরিচ আর অল্প পানি দিয়ে শুকনো করে কষিয়ে রান্না করুন। পোলাও বা পরোটোর সঙ্গে পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd