1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

ইফতারে বানিয়ে ফেলুন সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : এবারের রোজায় সারাদিনের আবহাওয়া বেশ শুষ্ক থাকছে, ফলে শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে ইফতারে বেশি করে পানি জাতীয় খাদ্য ও ফল বা ঠান্ডা শরবত রাখা যেতে পারে। এক্ষেত্রে ফ্রুট কাস্টার্ড হতে পারে একটি ভালো অপশন। খাবারটি সুস্বাদু হওয়ার পাশাপাশি, এতে উপস্থিত ফলগুলি এটিকে স্বাস্থ্যকরও করে তোলে। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে সহজেই বানাবেন ফ্রুট কাস্টার্ড।

উপকরণ : দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, জাফরান ১/৪ চা চামচ, আঙ্গুর (২ টুকরো করে কাটা), ১ কাপ কলা (ছোট ছোট টুকরো করে কাটা), ১ কাপ আপেল (ছোট ছোট টুকরো করে কাটা), ডালিম ১ কাপ

প্রস্তুত প্রণালি : প্রথমে এক কাপ দুধ একপাশে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করার জন্য রাখুন। দুধ ফুটতে শুরু করলে, এতে চিনি দিন। এবার এতে এলাচ গুঁড়ো এবং জাফরান যোগ করুন। এলাচ গুঁড়ো এবং জাফরান ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি ধীরে ধীরে ফুটানো দুধে ঢেলে দিন।

চামচের সাহায্যে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হতে শুরু করলে, চুলা থেকে নামিয়ে নিন। মনে রাখবেন, দুধ বেশি ফোটালে তা প্যানে লেগে যেতে পারে। ঠান্ডা হতে দিন। দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে, এতে কাটা ফল দিন। ফল যোগ করার পর, এটি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু কাস্টার্ড।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd