1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

যেভাবে তৈরি করবেন আলুর ডোনাট

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ডোনাট বলতে আমরা সাধারণত মিষ্টি স্বাদই বুঝি। তবে আপনি কি জানেন, আলু দিয়ে ঝাল ঝাল স্বাদের ডোনাট তৈরি করা যায়? বাড়ি থাকা আলু ও অল্পকিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আলুর ডোনাট। ইফতার, বিকেলের নাস্তা, শিশুর টিফিন কিংবা বাড়িতে হঠাৎ মেহমান- যেকোনো আপ্যায়নে নাস্তায় রাখতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক, যেভাবে বানাবেন আলুর ডোনাট :

তৈরি করতে যা লাগবে

সেদ্ধ আলু- ১ কাপ চটকানো

সুজি- ​১ কাপ

সাদা তিল- দেড় টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ​৪-৫টি

ধনিয়া পাতা কুচি- এক মুঠো

চিলি ফ্লেক্স​- ১ চা চামচ

জিরা- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ​১/২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

​লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো

তেল- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন :

কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে আলু সেদ্ধ, সুজি ও পানি বাদে সব উপকরণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হলে তাতে এক গ্লাস পানি দিন। ফুটে উঠলে এক কাপ সুজি ও সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে ডো থেকে অল্প অল্প করে নিয়ে বলের মতো তৈরি করুন। এবার একটি করে বল নিয়ে হাতের তালুতে চেপে চ্যাপ্টা করুন। মাখঝানে আঙুল দিয়ে গর্ত করে দিন। এবার কড়াইতে তেল গরম দিন। গরম হয়ে এলে মাঝারি আঁচে ডোনাটগুলো মচমচে করে ভেজে তুলুন। এরপর পছন্দের কোনো সসের সঙ্গে পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd