1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ডিমের আঁশটে গন্ধ তাড়াবেন কিভাবে

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : বাঙালির রসনাবিলাসে ডিম এক অবিচ্ছেদ্য অংশ। ডিমের নানা পদে জমে ওঠে বাঙালির খাবার টেবিল। ছেলে থেকে বুড়োর কথা বাদ দিলেও ব্যাচেলরদের ডিম প্রীতির কথা কারও অজানা নইয়। তবে ডিমের সঙ্গে বাঙালির ভালোবাসা থাকলেও, ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয়।

ডিম খেতে যতটাই ভাললাগে, এদের আঁশটে গন্ধে ততটাই প্রাণ ওষ্ঠাগত। কাঁচা ডিম যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকী রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে আঁশটে গন্ধ।

শত চেষ্টা করে, বাসনকে বার বার ধুলেও এই আঁশটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সমস‍্যায় সেই পাত্রে অন‍্য খাবার খাওয়া বা রাখা দু:স্বাধ‍্য হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে এই আঁশটে গন্ধ শুধু পাত্রে নয়, পাত্রের পাশাপাশি পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু খুব সহজেই ৫ উপায়ে এই আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

ভিটামিন সিতে ঠাসা লেবু কেবলমাত্র খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।

যে কোনও পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।

খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব‍্যাস গন্ধ উধাও।

ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ দুর্গন্ধ কমায়।

কফি খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকী খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।

বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd