1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

কালার করা চুলের যত্ন নেবেন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : বাহারি রঙয়ের চুল এখন ফ্যাশানের নতুন ট্রেন্ড। কমবেশি সবাই এখন চুলে কালার বা হাইলাইট করাতে ভালোবাসেন। কিন্তু এই কালার করা চুলের জন্য প্রয়োজন বাড়তি যত্ন, নাহলে চুল হয়ে যেতে পারে রুক্ষ।

কালার বা হাইলাইট করা চুল রুক্ষ হয়ে যাওয়ার মূল কারণ হলো কেমিক্যাল, হিট স্টাইলিং ও পরিবেশের প্রভাব, যা চুলের প্রাকৃতিক তেল ও প্রোটিন কমিয়ে দেয়। নিয়মিত যত্ন না নিলে চুল ভেঙে যাওয়া, ঝরে যাওয়ার মতো ঘটনা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে।

তাই কালার করা চুলে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন, যা চুলের রঙ দীর্ঘস্থায়ী রাখে। প্রতিবার শ্যাম্পুর পরে ময়শ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করতে হবে। চুলে সরাসরি গরম পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সপ্তাহে ১-২ বার ডিপ কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারলে ভালো।

কালার বা হাইলাইট করা চুলে ব্লো ড্রায়ার, স্ট্রেইটনার, কার্লিং আয়রন যতটা পারা যায় কম ব্যবহার করুন। যদি ব্যবহার করতে হয়, হিট প্রোটেক্টেন্ট স্প্রে ব্যবহার করুন। প্রতি দুই মাসে অন্তত একবার চুলের ফাঁকা এবং দু’মোড়ানো অংশ কেটে ফেলুন।

চুলে নিয়মিত নারিকেল তেল, আর্গান অয়েল বা জোজোবা অয়েল ব্যবহার করুন। ব্যবহারের ২০ মিনিট পরে চুল ধুয়ে ফেলুন। এরপর চুল রোদে, ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে হবে। ভেজা চুল অস্বাস্থ্যকর।

মনে রাখবেন, সূর্যের অতি বেগুনি রশ্মি চুলের প্রোটিন (ক্যারোটিন) ভেঙে দেয়, আর্দ্রতা কমিয়ে দেয় এবং রঙ ফিকে করে দেয়। বাজারে এখন সূর্যের অতি বেগুনি রশ্মিকে ঠেকাতে পারে এমন বেশ কিছু হেয়ার স্প্রে পাওয়া যায়। সেগুলো নিয়মিত ব্যবহারে চুলের রঙ দ্রুত নষ্ট হবে না।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd