1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে শ্রীলঙ্কায় এলিট বাহিনী মোতায়েন

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে চলছে এমন গুঞ্জন। এসব অনিশ্চয়তার মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।
এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।’

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd