1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

হারল যুক্তরাষ্ট্র, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ ও নেদারল্যান্ডস

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের কাজ আগেভাগেই করে রেখেছিল বাংলাদেশ।

নেপালে গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সের ম্যাচও জেতে বাংলাদেশ। টানা পাঁচ জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে ছিলেন নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার দুপুরের ম্যাচে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোয় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একসঙ্গে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। বৃষ্টি আইনে নেদারল্যান্ডস জিতে যায় ম্যাচ।

সুপার সিক্সে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ৬ করে। রান রেটে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে হারলেও সেরা চারে থাকা নিশ্চিত দুই দলের। এই প্রতিযোগিতা থেকে আরো দুই দল বিশ্বকাপে যাবে। সেই দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের দশম আসর এটি। ২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়মিত খেলছে বাংলাদেশ। প্রতিবারই কোয়ালিফাইং রান পার করে বিশ্বকাপে অংশ নিতে হয় টাইগ্রেসদের। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd