1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল নিয়ে বিসিবির প্রতিক্রিয়া

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। এরপরই গত সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশন বাতিল করে আইসিসি।

এদিকে অ্যাক্রেডিটেশন কেন বাতিল করা হয়েছে তা জানতে চেয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বিসিবি। সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে আজ এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সাংবাদিকদের আমজাদ হোসেন বলেন, ‘গত (সোমবার) সিদ্ধান্তটা এসেছে। এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। ওটা ভেতরের গোপনীয় বিষয়, কিন্তু আমরা জানতে চেয়েছি।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে।
(২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই।
তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’

বিশ্বকাপ না খেলার সঙ্গে অ্যাক্রেডিটেশন মেলানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (ভারত) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি।এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। সেই প্রেক্ষাপটেও বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd