1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় মূল অভিযুক্ত আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। গত রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বুধবার রাতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd