1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। এতেই বাজিমাত। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের এই টেনিস তারকা।

ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন রিবাকিনা। ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন বিশ্বের পাঁচ নম্বর র‌্যাংকিংধারী। তিন বছর পর আবারও ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা দুটি ফাইনালে হারলেন বেলারুশের সুন্দরী সাবালেঙ্কা।

শনিবার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ফেবারিট তকমাটা ছিল সাবালেঙ্কার নামের পাশেই। তবে ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন।

হাল ছাড়েননি সাবালেঙ্কাও। ঘুরে দাঁড়িয়ে ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। এরপর টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd