1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

সাইফ-লিটনের ফিফটিতে ধূমকেতুর জয়

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেয়েছে ধূমকেতু। অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে ভর করে দূরন্তকে ৬ উইকেটে হারিয়েছে ধূমকেতু। ৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।এছাড়া ১০ বলে ১৮ রান করেন অধিনায়ক আকবর আলী। আর ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। ১৪৩ রানে অলআউট হয় দূরন্ত। ধূমকেতুর পক্ষে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম।

জবাবে ব্যাট করত নেমে ধূমকেতু একাদশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২.৫ ওভারে আসে ৩৪ রান। মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।এরপর ক্রিজে আসেন লিটন দাস। এ সময় প্রতিপক্ষের বোলারদের রীতিমতো চড়াও হন সাইফ ও লিটন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। এতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সাইফ। আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৫০ রানে।

এরপর আরও দুটি উইকেট হারায় ধূমকেতু। ৫ রানে পারভেজ হোসেন ইমন ও ২ রানে তাওহীদ হৃদয় সাজঘরে ফেরেন। এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস। ফিফটি পূরণের পর লিটন অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন শামীম।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd