1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শীতে বাসায় যেভাবে বানাবেন ‘গ্রিলড রেড স্ন্যাপার’

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর ‘গ্রিলড রেড স্ন্যাপার’। গ্রিল করার কারণে এই রেসিপিতে থাকে স্মোকি স্বাদ। এই শীতে পাতে রাখতে পারেন সুস্বাদু এই পদ। আসুন তাহলে জেনে নেয়া যাক বাসায় যেভাবে বানাবেন ‘গ্রিলড রেড স্ন্যাপার’।

উপকরণ :

লাল পোয়া মাছ : ২টি

আদাগুঁড়া : ১ চা-চামচ

রসুনগুঁড়া: ১ চা-চামচ

লেবুর রস : ৩ চা-চামচ

কমলার রস : ১ টেবিল চামচ

তন্দুরি মসলা : ১ টেবিল চামচ

লাল মরিচের গুঁড়া : ১ চা-চামচ

লবণ : পরিমাণমতো

ফিশ সস : ১ চা-চামচ

গোলমরিচের গুঁড়া : ১ চা-চামচ

শুকনা মরিচের গুঁড়া : আধা চা-চামচ

টমেটো সস : ১ চা-চামচ

সরিষার তেল : ১ টেবিল চামচ

প্রথম ধাপ : মাছে সব উপকরণ মেখে এক ঘণ্টা রেখে দিন। কয়লার আগুনে ভালোভাবে ঝলসে নিন।

দ্বিতীয় ধাপ : কয়লায় ঝলসানো সম্ভব না হলে প্রি–হিটেড ওভেনে ২০০ ডিগ্রি তাপে ১ ঘণ্টা বেক করুন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd