1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

লঙ্কানদের কাছে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে জিতে লিড নিলেও শেষ পর্যন্ত সিরিজ জিততে পারল না টাইগ্রেসরা। রাজশাহীতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারী লঙ্কানরা।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলের এই ইনিংসে তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯০ বলে ৪০ রান করেন। তার এই মন্থর গতির ইনিংসে দলের রানের গতিও কমে যায়। এছাড়া শারমিন আক্তার ২৫ এবং শেষদিকে ঋতু মণি ২০ রান করেন।

২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে (১০) হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি ১০৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। দুলানি ৫৬ রানে ফিরলেও হাসিনি পেরেরা সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান। তবে ব্যক্তিগত ৯৫ রানে আউট হওয়ায় ৫ রানের জন্য শতক মিস করেন তিনি। শেষ পর্যন্ত হার্শিথা সামারাবিক্রমার অপরাজিত ৪৪ রানে ভর করে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার দুটি এবং সোবহানা মোস্তারি একটি উইকেট শিকার করেন। ওয়ানডে সিরিজ শেষে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd