1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

যাদের মসুর ডাল খাওয়া ঠিক নয়

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : মসুর ডালে উৎকৃষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিনের একটি সাশ্রয়ী ও সহজলভ্য উৎস হলো এ ডাল। এতে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান, যা বয়স ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন মসুর ডাল খেলে বার্ধক্য রোধ করা যায়। এছাড়াও এতে ভিটামিন সি, ভিটামিন ই এর মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। চোখ ভালো রাখতে সাহায্য করে মসুর ডাল। পুষ্টিবিদরা মনে করেন মসুর ডাল অনেক উপকারী হলেও, সবার এটি খাওয়া উচিত নয়।

যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, যারা বাতের ব্যথায় ভোগে, তাদের মসুর ডাল এড়িয়ে চলা উচিত। কারণ এ ডালে ‘পিউরিন’ নামে এক ধরনের উপাদান থাকে। শরীর যখন এই পিউরিন ভাঙে, তখন ইউরিক অ্যাসিড তৈরি হয়, যা অস্থিসন্ধিতে জমে ব্যথা বাড়িয়ে দিতে পারে।

যাদের কিডনিতে পাথর বা অন্যান্য সমস্যা রয়েছে, তাদের জন্যও মসুর ডাল ক্ষতিকর হতে পারে। কারণ, এ ডালে অক্সালেট থাকে যা কিডনিতে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া, কিডনি ঠিক মতো কাজ না করলে ডালে থাকা পটাশিয়াম এবং প্রোটিন রক্তে জমা হতে থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যা যাদের রয়েছে, তাদেরও মসুর ডাল এড়িয়ে চলা উচিত। কারণ এতে থাকা ফাইবার, শর্করা সহজে হজম হতে চায় না। আবার অন্ত্রে দীর্ঘক্ষণ জমে থাকলে গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

যাদের অ্যালার্জি আছে, তাদেরও মসুর ডাল এড়িয়ে চলা ভালো। যারা ওজন কমাতে ইচ্ছুক, তারা প্রতিদিন মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকুন। এতে প্রোটিন ও ফাইবার বেশি থাকায় অতিরিক্ত খেলে ওজন ও চর্বি বাড়তে পারে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd