1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

মিষ্টি আলুর প্যানকেক তৈরি করবেন যেভাবে

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্যকর উপায়েও অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার একটি হলো মিষ্টি আলুর প্যানকেক। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। ইফতার, বিকেলের নাস্তা কিংবা শিশুদের টিফিনে রাখতে পারেন সুস্বাদু এই প্যানকেক। এটি তৈরি করতে মোট চার-পাঁচটি উপকরণের প্রয়োজন হবে এবং সময়ও লাগবে খুবই কম। চলুন জেনে নেওয়া যাক মিষ্টি আলুর প্যানকেক তৈরি করবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

মিষ্টি আলু- ২-৩টি

ডিম- ২টি

লবণ- সামান্য

মধু- পরিমাণমতো

এলাচ গুঁড়া- সামান্য

ঘি অথবা তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন :

প্রথমে মিষ্টি আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আলু ম্যাশ করে নিন। তার সঙ্গে ডিম ভেঙে মিশিয়ে দিন। আরও মেশান লবণ, এলাচ গুঁড়া ও মধু। ভালোভাবে গোলা তৈরি হয়ে গেলে একটি ফ্রাইপ্যানে সামান্য ঘি অথবা তেল ব্রাশ করে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে প্যানকেকের গোলা ছড়িয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। চুলার আঁচ কমিয়ে রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি আলুর প্যানকেক।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd