1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে মাশরাফি-সাকিবকে স্বাগত : ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশে ফেরেননি এই অলরাউন্ডার। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

এদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলাকালে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মিরপুরে তিনি বলেন, “আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আকর্ষণ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তারা যেন নিজেদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবিলা করেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব। মামলাগুলো মোকাবিলা করে সবকিছু প্রতিকার করে যদি মাঠে ফেরেন, আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।” তিনি ইঙ্গিত দেন, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd