1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন গরুর মাংসের টিকিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : বাটা বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই গরুর মাংসের টিকিয়া বানিয়ে ফেলতে পারেন।পোলাও, বিরিয়ানির পাশাপাশি বিকেলের নাস্তা হিসেবেও এই কাবাব দারুণ মজাদার। প্রায় সময় সবার ঘরেই গরুর মাংস থাকে। একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় অতিথি আপ্যায়ন সহজ হয়ে যাবে।

যেভাবে বানাবেন-

উপকরণ :

গরু বা খাসির কিমা ২৫০ গ্রাম, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ, আদা-রসুন বাটা আধা চা চামচ করে, সাদা এলাচ ২টি, লবঙ্গ ৩/৪টি, দারুচিনি ১ টুকরো, পুদিনা পাতা কুচি আধা টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪টি, ১ টুকরা লেবু, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ মতো, স্বাদ মতো লবণ, একটি ডিম।

রান্নার পদ্ধতি :

ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরদিন পানি ঝরিয়ে গরম মসলা, সামান্য লবণ ও পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বাটা ও গুঁড়া মসলার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি ও লেবুর রস মিশিয়ে মিশ্রণটি দিয়ে সেদ্ধ ছোলা মেখে নিতে হবে। মিহি করে মেখে মাংসের কিমা ও একটি ডিম মেশাতে হবে। ভালো করে মেখে হাত দিয়ে কাবাবের শেপ করে তেলে ভেজে নিলেই প্রস্তুত টিকিয়া। চাইলে কাবাব বানিয়ে ভাজার আগে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd