1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

প্রথমবার শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের নারীরা

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২১ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

শনিবার ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

২১ বলে ৪৩ রানের সূচনা করে শ্রীলংকা। ১০ বলে ১৯ রান করা লংকান ওপেনার ইমেশা দুলানিকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন অফ-স্পিনার সুলতানা খাতুন।

এরপর সুলতানার ঘূর্ণিতে পড়ে ৫৩ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। কিন্তু ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় গড়া ৪১ রানের সুবাদে ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তুলে শ্রীলংকা। সুলতানা ২ ওভারে ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ১ উইকেট শিকার করেন।

জবাবে ১৩ রানে প্রথম উইকেট পতনের পর ২০ বলে ৩০ রান যোগ করেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৫৬ রানের মধ্যে বিদায় নেন তারা। জুয়াইরিয়া ১১ বলে ১৫ এবং সোবহানা ১৫ বলে ২১ রান করেন। তাদের বিদায়ের সময় ২০ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের।

অষ্টম ওভারে স্বর্ণা আক্তার ৪ ও রিতু মনি ৩ রানে আউট হলে শেষ ওভারে ১৪ রান দরকার পড়ে বাংলাদেশের।
শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১টি ছক্কায় ৯ বলে ১৩ রান করেন তিনি। পরের দুই বল থেকে ৪ রান তুলেন সুলতানা। চতুর্থ বলে চার মেরে শেষ দুই ডেলিভারিতে জয়ের জন্য ৬ রানের সমীকরণ পায় বাংলাদেশ। কিন্তু শেষ দুই বলে ২ রানের বেশি তুলতে পারেননি সুলতানা ও শারমিন।

ফলে ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। সুগানদিকা কুমারি ও আতাপাত্তু ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন আতাপাত্তু।টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd