1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

পিসিবিকে রাজি করাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান, আছেন বুলবুলও

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর সৃষ্ট জটিল পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানে পৌঁছেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি লাহোরে পৌঁছান। একই সময় পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির জানান, আইসিসির ডেপুটি চেয়ারম্যান আজই পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, পাকিস্তানে অবস্থানকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ পরে অনুষ্ঠিতব্য আইসিসির জরুরি বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন। ঢাকায় ফেরার আগে তিনি পিসিবি চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ইস্যুতে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ঢাকায় এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ হয়।

এরপর বিসিবি আইসিসির কাছে তাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। পরে বিসিবির অনড় অবস্থানের পর টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসির যুক্তি ছিল, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন সম্ভব নয়।

এদিকে ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্ত দাবি করেছিলেন, ভারত–পাকিস্তান ম্যাচ ইস্যুতে সমাধানের জন্য পিসিবি আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। তবে পিসিবির মুখপাত্র আমির মির এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ক্রিকেট বিশ্বের অন্যতম লাভজনক ইভেন্ট। ব্রডকাস্ট, স্পনসরশিপ ও বিজ্ঞাপন মিলিয়ে একটি ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার বলে ধারণা করা হয়।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের দাম ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে, যা অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি। শুধু এই ম্যাচ থেকেই সম্প্রচার স্বত্বাধিকারীর প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয় হতে পারে বলে শিল্পখাতের পূর্বাভাস।

বিসিবি প্রধানের পাকিস্তান সফরকে এমন এক প্রেক্ষাপটে দেখা হচ্ছে, যেখানে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল—আইসিসি পিসিবির সঙ্গে পর্দার আড়ালে আলোচনা শুরু করতে চাইছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd